×

জাতীয়

বেলকুচিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ০৩:৪০ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে সোবাহান (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বেলকুচি পৌর এলাকার চন্দনগাতী কালিবাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোবাহান পৌর এলাকার চন্দনগাতী কালিবাড়ীর আয়নাল হকের ছেলে। বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, দুই বছর আগে সোবাহান রিকশা চালাতো। সে এখন কোনো কাজ করে না। রোববার সকালে বেলকুচি পৌর এলাকার চন্দনগাতী কালিবাড়ী এলাকায় বাড়ির পাশে জিগা গাছের সঙ্গে রশি দিয়ে পেঁছানো সোবাহানের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App