×

জাতীয়

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ১১:৪১ এএম

সিরাজগঞ্জের সলঙ্গায় আবুল হাসেম নামে এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন নামে হোটেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল হাসেম একই উপজেলার চড়িয়া শিকার গ্রামের আব্দুর রশিদের ছেলে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, নিহত ব্যক্তি এলাকার একজন চিহ্নিত মাদকসেবী। রাধানগরের ওই পরিত্যক্ত বাড়িতে তিনি নিয়মিত মাদক সেবন করতেন। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও গলায় গেঞ্জি দিয়ে পেঁচানো ছিল। কুপিয়ে আহত করার পর গেঞ্জি দিয়ে পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে স্বপন নামে হোটেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। তার বাড়ি রংপুরে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App