×

জাতীয়

বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:৫৩ পিএম

বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫
বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় সিলেটমুখী মাইক্রোবাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হোসেন সরকার বলেন, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। পরে সেটি খাদে পড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫) ও তার স্ত্রী মিসেস অপু (২২), রিজন সালেইন (২৮), পরশ (২৫)। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- বর আশরাফুল ইসলাম (২৫), মুনতাসির (৩৫)। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App