×

জাতীয়

প্রশ্নফাঁসের অপপ্রয়াস দেখলে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে : র‌্যাব মহাপরিচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০৩:৪০ পিএম

প্রশ্নফাঁসের অপপ্রয়াস দেখলে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে : র‌্যাব মহাপরিচালক

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ

র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, কোনে ছাত্রছাত্রী প্রশ্নফাঁসের পেছনে দৌড়াদৌড়ি করবেন না। গতবছরের মতো এবারো এ ধরনের অপপ্রয়াস দেখলে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে। এর ফলে নবীন বয়সেই কারো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাক আমরা চাই না। আশা করবো এ ধরনের অপকর্মে শিক্ষকরা জড়িত হবেন না। বুধবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, এসএসসি পরীক্ষা সামনে রেখে প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার পেট্রোলিং ও আন্ডারকভার অপারেশন চলমান রয়েছে। প্রত্যেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ে র‌্যাবের সক্ষমতা রয়েছে। প্রশ্নফাঁস রোধে ইতোমধ্যে কাজ শুরু করেছে র‌্যাব, দু'এক দিনের মধ্যেই যার ফলাফল দেখা যাবে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্নফাঁসের নামে প্রতারণা করে টাকা নিয়ে যায়। এটাও এক ধরনের জঘন্য অপরাধ, যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App