×

জাতীয়

মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলা পিবিআইতে স্থানান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ০৪:৩২ পিএম

মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলা পিবিআইতে স্থানান্তর
সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলা তদন্তের জন্য পিবিআইতে স্থানান্তর করা হয়েছে। বুধবার পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার এআইজি সোহেল রানা এ তথ্য জানিয়েছেন গত শনিবার সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে ৪/৫ জন বোরকা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এখন তিনি সেখানেই চিকিৎসা রত আছেন। চিকিৎসকরা বলেছেন, তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

উৎপাদন বন্ধের শঙ্কা, অতিষ্ঠ ঝালকাঠির দুই লাখ গ্রাহক

লোডশেডিং উৎপাদন বন্ধের শঙ্কা, অতিষ্ঠ ঝালকাঠির দুই লাখ গ্রাহক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App