×

জাতীয়

রাঙ্গুনিয়ায় দুই সন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ১১:০৬ এএম

রাঙ্গুনিয়ায় দুই সন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যা
রাঙ্গুনিয়ায় দুই সন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় দুই মেয়েকে বিষ খাইয়ে মা নিজেও আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ এপ্রিল) দিনগত রাতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মো. নূর নবীর স্ত্রী ডেইজি আকতার (২৮), মেয়ে ইভা আকতার (৬) ও ইসরাত নূরকে (১০ মাস) বিষপান করান। এরপর নিজেও বিষপান করেন। তিন জনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক কলহের কারণে বিষপানে দুই মেয়েসহ মা আত্মহত্যা করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ডেইজি আকতারের স্বামী মো. নূরনবী ওরফে বাহাদুর মুদি দোকানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App