×

জাতীয়

দিনাজপুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০১৯, ১২:১৭ পিএম

দিনাজপুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে কাহারোল উপজেলার ইশাইল চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আব্দুল খালেক ওরফে বাকির (৪২) ও একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে নাসিম (২৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কাহারোল উপজোর ইশাইল চৌধুরীপাড়া এলাকায় সমশের আলীর বাড়িতে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় সেপটিক ট্যাঙ্কের সাটারিং ভেঙে পড়ে যায় ওই দুই শ্রমিক। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কাহারোল থানার ওসি আইয়ুব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App