×

জাতীয়

আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ১০:২৯ এএম

আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুলাল শরিফ ওরফে দুলু (৩৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাতে উপজেলা সদরের মাগুরা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। দুলু গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার মৃত ইউনুচ শরিফের ছেলে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, রাতে উপজেলার মাগুরা চৌরাস্তা সংলগ্ন হেমায়েত মোল্লার চায়ের দোকানের সামনে পুলিশের সদস্যরা তল্লাশি করছিলেন। এ সময় মাদকবিক্রেতা দুলু মোটরসাইকেল নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনের মোড়ানো ১ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা বিক্রয়ের নগদ ৬০০ টাকাও উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App