×

জাতীয়

রাজশাহীতে গৃহবধূ ধষর্ণ-হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ০৪:৪২ পিএম

রাজশাহীতে গৃহবধূ ধষর্ণ-হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
রাজশাহীর মোহনপুরে গৃহবধূ আসমা বেগমকে (৪৫) ধর্ষণের পর কুপিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) দুপুরে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামিরা হলেন- উপজেলার কেশরহাট পৌরসভার রায়ঘাটি গ্রামের মৃত ভাদু মন্ডলের ছেলে শামছুদ্দিন (৫০), হরিদাগাছি গ্রামের জহির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওসি মোস্তাক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাতে কেশরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে রাজশাহী কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত শনিবার (২২ জুন) গৃহবধূর আসমা বেগমের মরদেহ উদ্ধারের পর ছেলে মাসুদ রানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App