×

জাতীয়

চুনারুঘাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ১০:২৯ এএম

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুলাইমান মিয়া (৩৫) নামের এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৪ সদস্য। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার ডেউয়াতলি কালিনগর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার (ওসি) শেখ নাজমুল হক বলেন, কালিনগর এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই সময় পুলিশ সেখানে পৌঁছলে ডাকাতদল পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App