×

জাতীয়

শ্রীপুরে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ১১:৩৮ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকা থে‌কে বি‌দেশি পিস্তল-গু‌লিসহ মোফাজ্জল হোসেন খোকন (৩৯) না‌মে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) সদস্যরা। গতকাল মঙ্গলবার রা‌তে গাজীপু‌রের র‌্যাব-১ সদস্যরা অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক ক‌রে। মোফাজ্জল ওই এলাকার আব্দুল জলিল মোল্লার ছেলে। গাজীপু‌রের পোড়াবা‌ড়ি র‌্যাব-১ ক্যা‌ম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, র‌্যাব-১ সদস্যরা জান‌তে পা‌রে নোয়াগাঁও এলাকায় মোফাজ্জল হো‌সেন খোক‌নের বা‌ড়িতে বিদেশি অস্ত্র ক্রয়-বিক্রয় হ‌চ্ছে। প‌রে মধ্য রাতে ওই বাড়িতে অভিযান চালা‌নো হয়। এ সময় খোকনের ঘর থে‌কে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি, একটি রাম-দা, একটি সুইচ গিয়ার চাকুসহ তা‌কে আটক করা হয়। এছাড়া ৩টি মোবাইল ফোন জব্দ করা হ‌য়। ‌তি‌নি আ‌রও জানান, খোকন একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তার বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App