×

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ১০:৪৩ এএম

বাসচাপায় সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার রাতে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামগড়া এলাকার সোলায়মান ও তার স্ত্রী নূরজাহান। তারা ওই এলাকার সেতারা গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, রাতের শিফটের কাজ শেষ করে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন তারা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। আহত সোলায়মানকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App