×

জাতীয়

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেটে অগ্নিকাণ্ড,একজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৭, ১০:২৫ এএম

ইউসিবি ব্যাংকের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেটের ১০ তলার কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যাংকের সিকিউরিটি গার্ড এতে দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যসহ ৪-৫ জন আহত হয়েছেন। রোববার ভোরে শহরের সদর থানা সংলগ্ন সিটি কর্পোরেশন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাংকের নিহত সিকিউরিটি গার্ড সেলিমের (৫০) মরদেহ উদ্ধার করে মর্গে ও আহত ফায়ার সার্ভিসের কর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App