×

জাতীয়

মির্জাপুরে বাস খাদে পড়ে ২০ জন আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৭, ০২:৫০ পিএম

যাত্রীবাহী বাস খাদে পড়ে টাঙ্গাইলের মির্জাপুরে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর একটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের ধেরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, দুপুরে গাজীপুর থেকে টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এসময় অন্তত ২০ জন যাত্রী আহত হয়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজ রয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদল নেতার পোস্ট, অতঃপর...

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদল নেতার পোস্ট, অতঃপর...

অপ্রতিম হত্যা: পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর নেই

অপ্রতিম হত্যা: পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর নেই

সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের সম্পত্তি ক্রোকের আদেশ

সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের সম্পত্তি ক্রোকের আদেশ

দেশে দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

দেশে দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App