×

জাতীয়

সিরাজগঞ্জের তাড়াশে পিস্তল ও গুলিসহ ৫ ডাকাত আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৭, ০৪:৫৭ পিএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সিরাজগঞ্জের তাড়াশে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ছুরি, চার রাউন্ড গুলিসহ পাঁচ ডাকাতকে আটক করেছে । শুক্রবার ভোরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের গুন্তা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এরপর বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব। আটকরা হলেন- তাড়াশ উপজেলার গোবরগাড়ী গ্রামের মো. দানেশ আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৩৮), সলঙ্গা থানার রয়হাটি উত্তরপাড়ার নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে গোলাম মোস্তফা (৪০), একই এলাকার মৃত খাদেম ব্যাপারীর ছেলে মো. নজরুল ইসলাম, নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল দামিরাপাড়া গ্রামের মৃত আজিজুল সরকারের ছেলে ইসমাইল হোসেন (৪৭) ও বগুড়া জেলার নন্দীগ্রাম থানার বিষ্ণুপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে মো. হাসান (৪০)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাবের একটি দল গুন্তা গ্রামে অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ছুরি, চার রাউন্ড গুলিসহ ও ছয়টি মোবাইলসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App