×

জাতীয়

মিয়ানমারের ১৬ মাঝিমাল্লা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৯:১৩ পিএম

মিয়ানমারের ১৬ মাঝিমাল্লা আটক

আটক মিয়ানমারের ১৬ মাঝিমাল্লা

বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মাছ শিকাররত অবস্থায় দুটি ফিশিং ট্রলারসহ মিয়ানমারের ১৬ জন মাঝিমাল্লাকে আটক করেছে কোস্টগার্ড। কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে সেন্টমার্টিনের কাছাকাছি গভীর বঙ্গোপসাগরে কোস্টগার্ডের মনসুর আলী জাহাজ নিয়মিত টহল টিম তাদের আটক করে। এরা সবাই মিয়ানমারের আকিয়াব জেলার বাসিন্দা। এ বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ তাইম। তিনি বলেন, জব্দকৃত ট্রলারসহ মাঝিমাল্লাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App