×

জাতীয়

ছায়েদুল হকের দাফন সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৭, ০৪:৫৭ পিএম

তৃতীয় দফা নামাজে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক। রোববার বিকেল সোয়া চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের এস.ই.এস.ডি.পি মডেল হাইস্কুল মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কল্লরপাড় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ছায়েদুল হকের ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরের মাঝখানে তাকে সমাহিত করা হয়েছে। এর আগে দুপুর ১২টা ১০ মিনিটে মন্ত্রী ছায়েদুল হকের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি নাসিরনগর ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে। পরে সেখান থেকে মরদেহবাহী গাড়িতে করে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনা হয় মরদেহ। ওই মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরদেহ নেয়া হয় তার নিজ বাড়ি পূর্বভাগ গ্রামের উত্তরপাড়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App