×

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে তুরস্কের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৭, ০১:৩০ পিএম

সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। আজ মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি স্মৃতিসৌধে পৌঁছান। এর আগে রোহিঙ্গাদের দুর্ভোগ দেখতে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুইদিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকা পৌঁছেছেন। গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। একটি টার্কিশ এয়ারক্রাফট সে দেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিনালি ইলদিরিম এ সফরে আসেন। উল্লেখ্য, তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু গত সেপ্টেম্বরে বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এ মানবিক সংকট নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কথা বলেছেন। বিনালি ইলদিরিম বুধবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App