×

জাতীয়

মালিবাগে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৩:০২ পিএম

মালিবাগে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগের গুলবাগে রেল লাইনে ট্রেনের ধাক্কায় জেবুন্নেসা হোসেন (৫২) নামের এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা ৪৫মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ওই নারী স্কুল থেকে নাতিকে আনতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন। তার স্বামীর নাম আলী হোসেন। ২৭৮/১ নম্বর গুলশানের বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার টরকী গ্রামে।

এ বিষয়ে কমলাপুর জি আর পি থানার এস আই মির্জা ভোরের কাগজকে বলেন, সকাল ১০টা ৪৫মিনিটে ওই নারী গুলবাগ রেল লাইন পার হওয়ার সময় ঢাকার বাইরে থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা পাশের খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবির প্রেক্ষিতে ওই নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী ফরহাদ হোসেন জানান, এ স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রতি মাসে কমপক্ষে দুই থেকে চার জন মারা যান। এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ প্রয়োজন।

  https://www.youtube.com/watch?v=4RI4Y16O93s  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App