×

জাতীয়

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূ হত্যার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ১২:৫১ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে শাহনাজ পারভীন (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় তাড়াশ থানার তালম ইউনিয়নের তালমমেলা গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহনাজ পারভীন তালম মেলা গ্রামের আব্দুল মমিনের স্ত্রী ও একই গ্রামের সোনাউল্লার মেয়ে। নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় তালম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শাহনাজ পারভীন। রাত ১১টার দিকে তার স্বামী বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করে। তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির আশেপাশের লোকজনকে ডেকে এনে ঘরের দরজা ভাঙেন। ভেতরে প্রবেশ করে শাহনাজ পারভীনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফজলে আশিক জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে শাহনাজ পারভীনকে হত্যার অভিযোগ এনে তার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’ নতুন আইন হচ্ছে

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App