×

জাতীয়

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১২:০৭ এএম

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

কারাগারের ফটক।

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে ফাঁসি কার্যকর করা হয়। এটি নিয়ে বঙ্গবন্ধুর ৬ষ্ঠ খুনির ফাঁসি কার্যকর করা হলো। ময়নাতদন্ত শেষে মাজেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- কারা মহাপরিদর্শক, জেলার, সিনিয়র জেল সুপার, ডেপুটি জেলার, সিভিল সার্জন এবং কারারক্ষীরা।

৮ এপ্রিল মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আবদুল মাজেদ। প্রাণভিক্ষার আবেদনটি নাকচ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন মাজেদকে মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এরপর তাকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

খুনি মাজেদকে নিয়ে ভোরের কাগজ লাইভের আরো সংবাদ পড়ুন-

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিন পর ফের বাড়ল স্বর্ণের দাম

একদিন পর ফের বাড়ল স্বর্ণের দাম

আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে চান, জানালেন সাই পল্লবী

জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে চান, জানালেন সাই পল্লবী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App