×

জাতীয়

করোনায় নতুন করে মৃত্যু ৯, শনাক্ত ৩০৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০২:৩৪ পিএম

দেশে করোনায় নতুন করে গত ২৪ ঘণ্টায় নতুন করে নয় জনের মৃত্যু ও ৩০৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। আরও আটজন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. ফ্লোরা বলেন, এ নিয়ে মোট ৬৬ জন সুস্থ হয়ে উঠলেন। দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

সিইসি ‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App