×

জাতীয়

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে আইজিপির শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ০১:২৫ পিএম

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে আইজিপির শোক

আইজিপিরি শোক/ফাইল ছবি।

দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি এক শোকবার্তায় বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ড. আনিসুজ্জামান ছিলেন প্রজ্ঞা ও শুদ্ধ চেতনায় দীপ্ত একজন আধুনিক মানুষ। বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিতে তাঁর রয়েছে অনন্য অবদান। আমাদের কাছে তিনি ছিলেন বাতিঘরের মত, এ মানুষটির চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App