×

জাতীয়

জীবন-জীবিকার প্রয়োজনেই ভারসাম্যমূলক পদক্ষেপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৪:২৩ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসাম্যমূলক পদক্ষেপ নেয়ার বিকল্প নেই। শনিবার (২৩ মে) নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী একথা বলেন।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের আরো বলেন, করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঈদে ঘরে ফেরা মানুষদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ঈদকে সামনে রেখে যারা পুলিশকে ফাঁকি দিয়ে স্থানান্তর হচ্ছেন নানা কৌশলে, তাদের মনে রাখা উচিত, পুলিশকে ফাঁকি দিলেও করোনার সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেয়ার সুযোগ নেই।

ওবায়দুল কাদের স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, করোনার সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্যাজেডি বয়ে নিয়ে না আসে। তিনি ঈদের প্রাক্কালে ঘুর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উপদ্রুত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সেতুমন্ত্রী বলেন, দুর্যোগের অমানিশায় মানবতার বাতিঘর শেখ হাসিনা আপনাদের সঙ্গে রয়েছেন, সাহস ও মনোবল নিয়ে করোনা মোকাবেলা করতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী করোনার এই সংকটকালে দেশের উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, পদ্মাসেতুসহ দেশের অন্যান্য মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App