×

জাতীয়

আশুলিয়ার বাসচাপায় দুইজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৮, ১১:০৪ এএম

আশুলিয়ার বাসচাপায় দুইজন নিহত
যাত্রীবাহী বাসচাপায় আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুরে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশুলিয়ার ফিরোজা গার্মেন্টেস লিমিটেডের পিয়ন রুবেল গাজী (২৯) ও বগুড়া সোনাতলা এলাকার হাসান আলী। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, রাতে বন্ধু হাসানের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রুবেল গাজী। মোটরসাইকেলটি নরসিংহপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় পথচারীরা উদ্ধার করে তাদের স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত দু্জনকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান তিনি। ওসি বলেন, ঘাতক বাস ও চালককে এখনও আটক করা যায়নি। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App