×

জাতীয়

সলঙ্গায় অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন যুবলীগ নেতা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৮, ০১:৪৬ পিএম

সলঙ্গায় অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন যুবলীগ নেতা আটক
অস্ত্র ও গুলিসহ সিরাজগঞ্জের সলঙ্গায় আরমান আলী (৩৫) নামে এক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে আটক করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন। এর আগে বুধবার রাতে সলঙ্গা থানার গোলকপুর এলাকার নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আরমান আলীকে আটক করা হয়। আটক আরমান গোলকপুর এলাকার ইয়াকুব আলী মন্ডলের ছেলে। তিনি সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। র‌্যাব-১২র কোম্পানি কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সলঙ্গার থানার গোলকপুর এলাকার আরমান আলীর বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় একটি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ, দুইটি মোবাইল ফোন ও নগদ ৭২৫০ টাকাসহ আরমানকে আটক করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App