×

জাতীয়

কচুয়ার স্কুল ছাত্রীর ধর্ষক ও হত্যাকারীদের শাস্তির দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৪:৪৪ পিএম

চাঁদপুরের কচুয়ায় স্কুল ছাত্রীর ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ।আজ মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, চাঁদপুরের কচুয়ায় জান্নাতুল নাঈম মিশু (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গত ২ আগস্ট রবিবার কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীর শাস্তি না হওয়ায় নির্যাতন ও ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে । আর বর্বরতার দিক দিয়েও তা যেন আগের নির্যাতনের মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে । বাংলাদেশে ১০০ নারী ধর্ষণের মামলার ৯৭ টির-ই কোন বিচার হয় না । টাকা আর ক্ষমতার দাপটে অপরাধীরা অধিকাংশ সময় পার পেয়ে যায় । নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App