×

জাতীয়

দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ১০:৩৯ পিএম

রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় ছুরিকাঘাতে হিরন সরদার (৩০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে বেকারি পণ্য সরবারহ করতো। বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

শরিয়তপুর ভেদেরগঞ্জ উপজেলার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে হিরন। স্ত্রী ও ২ সন্তান নিয়ে মেরুল বাড্ডা এলাকায় থাকতো।

নিহতের বোন রুমা আক্তার জানান, এলাকায় বিভিন্ন দোকানে বেকারি পণ্য সরবারহ করে সে। রাতে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। এরপর শুনতে পাই পশ্চিম মেরুল বাড্ডার নোয়াখালি বাড়ি এলাকায় দূর্বৃত্তরা তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, রাশেদ, সোহাগ সহ এলাকায় তার ২/৩জন শত্রু রয়েছে। তারাই এই ঘটনা ঘটিয়েছে কিনা তাও বলতে পারছি না।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ, রাজ্জাক জানান, পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে বলে শুনতে পেয়েছি। এতে একজন মারা গেছে। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App