×

জাতীয়

ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০২:১৮ পিএম

ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার ঢাকার জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ওয়াহিদার শরীরে নতুন করে কোন সংক্রমণ হয়নি, এখন পর্যন্ত ইনফেকশনেরও কোন লক্ষণ দেখা যায়নি। তার উন্নত চিকিৎসায় প্রয়োজনে যে কোন ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী সবসময় ওয়াহিদা খানমের বিষয়ে খোঁজ খবর রাখছেন।

মেডিকেল বোর্ডের সদস্যসচিব অধ্যাপক ডা. জাহেদ হোসেন বলেন, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে তার ডান পাশের অবশ ঠিক হতে সময় লাগবে, ফিজিওথেরাপি শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছেন, ডান পাশের অবস্থা উন্নতি হতে কত সময় লাগবে তা এখনো বলা যাচ্ছেনা। অবশ ছাড়া অন্য সব দিক থেকেই ওয়াহিদা খানম সুস্থ আছেন। ঘটনার সময়কার কথা বলতে না পারলেও ঘটনার আগের কথা সব মনে করতে পারছেন। আমরা আশা করছি, তিনি দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App