×

জাতীয়

পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. শৌকত আকবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১০:০২ পিএম

পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. শৌকত আকবর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) হিসেবে নিযুক্ত হয়েছেন কমিশনের সদস্য ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক পরমাণু বিজ্ঞানী ড. মো. শৌকত আকবর।  

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শৌকত আকবরের এ পদে দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরমাণু শক্তি কমিশনের ভৌতবিজ্ঞান পদে স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত ড. মো. শৌকত আকবরকে কমিশনের (চলতি দায়িত্ব) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

এ বিজ্ঞপ্তির পর শৌকত আকবর পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মজীবন শুরু করেন শৌকত আকবর। তিনি কমিশনের পরমাণু শক্তি বিভাগে কাজ করেছেন। এই বিভাগের পরিচালক থাকার সময় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ পান।

আরএনপিপির প্রকল্প পরিচালক ছাড়াও নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি অব বাংলাদেশের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড. শৌকত আকবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ, দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল বন্ধ

চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ, দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল বন্ধ

রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

হাইকোর্ট রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App