×

জাতীয়

আজ ঢাকায় আস‌ছেন ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ এএম

আজ ঢাকায় আস‌ছেন ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্য

ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতি‌নি‌ধিদল আজ শ‌নিবার (২৭ জানুয়া‌রি) পাঁচ দি‌নের সফ‌রে ঢাকায় আস‌ছেন। সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমি মন্ত্রী পল স্কলি এমপির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন- বীরেন্দ্র শর্মা এমপি, নিল কোয়েল এমপি, ডমিনিক মফিট, অ্যান্ড্রু ওয়েস্টার্ন এমপি ও ডমিনিক মফিট। তারা কক্সবাজারে রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যা‌বেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে। মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, শ‌নিবার ব্রিটিশ পার্লামেন্টে চার সদস্য বাংলা‌দেশ সফ‌রে আস‌বেন। এ‌দের ম‌ধ্যে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পা‌র্টির সদস্যও থাক‌বেন।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সফরসূচি সম্প‌র্কে এ কর্মকর্তা জানান, তারা রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যা‌বেন। সি‌লেট ভ্রমণেরও কথা রয়ে‌ছে। প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাক্ষাৎ চাওয়া হ‌য়ে‌ছে। এগু‌লো এখনো চূড়ান্ত হয়‌নি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন। পার্লামেন্টের সদস্যদের সম্মানে বা‌ণিজ্য প্রতিমন্ত্রীর এক নৈশভোজ আয়োজন করার কথা র‌য়ে‌ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App