×

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিকের মৃত্যু

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৭ এএম

সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টা ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, হাতিবেড় এলাকার আসাদ আলীর স্ত্রী আসমা আক্তার (৩৫) ও একই এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)।

আরো পড়ুন: সড়ক দুর্ঘটনায় রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রের মৃত্যু

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, পোশাক শ্রমিকদের বহন করা অটোরিকশাটি ভালুকার ভরাডোবার দিকে যাচ্ছিল। অন্যদিকে মুরগীবাহী একটি পিকআপ ঘাটাইলের দিকে যাওয়ার সময় ওই এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘন কুয়াশার কারণে ঘটা এ সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App