×

জাতীয়

ইহসানুল করিমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে : রাষ্ট্রপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৯:৪৭ পিএম

ইহসানুল করিমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর প্রেসসচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম মারা গেছেন। রবিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রবিবার (১০ মার্চ) এক শোকবার্তায় তিনি বলেন, ইহসানুল করিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দক্ষ কর্মকর্তাকে হারালো।

রাষ্ট্রপ্রধান বলেন, দেশে সাংবাদিকতায় ইহসানুল করিমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ জুন ইহসানুলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। এর পর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ইসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App