×

জাতীয়

প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসে মৃত ৬১৮৮ জনকে ১৮৩ কোটি ৫১ লাখ টাকা দেয়া হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৬:৫৬ পিএম

প্রবাসে মৃত ৬১৮৮ জনকে ১৮৩ কোটি ৫১ লাখ টাকা দেয়া হয়েছে

ছবি: ভোরের কাগজ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, প্রবাসে মৃত প্রতিটি কর্মীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়। ২০২২-২৩ অর্থ বছরে প্রবাসে মৃত ৬ হাজার ১৮৮ জন কর্মীর পরিবারকে ১৮৩ কোটি ৫০ লাখ ৭৭ হাজার ২৮৮ টাকা বিতরণ করা হয়েছে। 

তিনি জানান, প্রবাসে কোনো কর্মী মারা গেলে বিমান বন্দরেই তার স্বজনের হাতে লাশ পরিবহন ও দাফনের জন্য ৩৫ হাজার টাকা করে দেয়া হয়। এ বাবদ ২০২২-২৩ অর্থ বছরে ৪ হাজার ১৪৩ জনকে ১৪ কোটি ৫০ লাখ ৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে।

বুধবার (৮ মে) জাতীয় সংসদে মাহবুব উর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, অসুস্থ কর্মী দেশে আনা, হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার্থে ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেয়া হয়ে থাকে। ২০১২-১৩ অর্থবছরে ৪২৩ জন আহত/অসুস্থ কর্মীকে ৩ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা দেয়া হয়েছে।

আরো পড়ুন: আগামী ৫ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা

তিনি জানান, প্রবাসে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপুরণ, বকেয়া বেতন, ইন্স্যুরেন্স ও সার্ভিস বেনিফিট আদায়ের ব্যবস্থা নেয়া ও ওয়ারিশদের নিকট বিতরণ; ক্ষতিপূরণ/বকেয়া বেতন/ইন্স্যুরেন্স ও সার্ভিস বেনিফিট হিসেবে ২০২২-২৩ অর্থবছরে ১৪৬১ জন প্রবাসী কর্মীর অনুকূলে ৯৪ কোটি ৭১ লাখ ৩১ হাজার ৮১৬ টাকা আদায় করে তাদের পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি জানান, বিদেশগমন ও আগমনকালে কর্মীদের সাময়িক অবস্থানের জন্য ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে 'বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার' স্থাপন করা হয়েছে।

শফিকুর রহমান চৌধুরী বলেন, বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। এ খাতের গুরুত্ব অপরিসীম। অধিকহারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নানামুখী পদক্ষেপ নেয়া হচ্ছে। বাংলাদেশ থেকে এ পর্যন্ত বিশ্বের ১৭৬ টি দেশে থেকে কর্মী পাঠিানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App