×

জাতীয়

রাজধানীতে দেয়াল ধসে প্রাণ গেল মুদি ব্যবসায়ীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৪, ০১:১০ পিএম

রাজধানীতে দেয়াল ধসে প্রাণ গেল মুদি ব্যবসায়ীর

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে দাউদ সরকার নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছে। 

শুক্রবার (১০ মে) বিকেলে দেয়াল ধসে আহত হওয়ার পর দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদ সরকার নরসিংদী সদরের চরদুগুনী গ্রামের জালাল উদ্দিন সরকারের ছেলে। তিনি খিলগাঁও নন্দীপাড়ায় ভাড়া থাকতেন।

নিহতের পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে দাউদ সরকার কিডনির সমস্যায় ভুগছিলেন। ডাক্তারের পরামর্শে প্রতিদিন বিকেলে ব্যায়াম করতে বের হতেন তিনি। শুক্রবারও বিকেলের দিকে ব্যায়াম করতে বের হন তিনি। নন্দীপাড়া ত্রিমোহনী জোড়ভিটা হাজীবাড়ি সংলগ্ন নির্মাণাধীন বাড়ির দেয়াল ধরে ব্যায়াম করার সময় সেটি তার ওপরে ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App