×

জাতীয়

বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত মাহবুবে আলম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০২:১২ পিএম

রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার কিছু আগে তাকে দাফন করা হয়। এরআগে, দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্বজন, সহকর্মীসহ নানা পেশার মানুষ শ্রদ্ধা-ভালবাসায় শেষ বিদায় জানান তাকে।

সোমবার সকাল সাড়ে ১১টার পর সেখানে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান, প্রধান বিচারপতি, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শকসহ আরও অনেকে। পরে মাহবুবে আলমকে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।

তার সম্মানে আজ হাইকোর্ট ও আপিল বিভাগের কোনো বেঞ্চ বসবে না। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সিএমএইচে মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App