×

জাতীয়

সমবায় প্রতিমন্ত্রী ওয়াদুদ

গ্রামে-গ্রামে সমবায় আন্দোলন গড়ে তুলতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৭:৩৮ পিএম

গ্রামে-গ্রামে সমবায় আন্দোলন গড়ে তুলতে হবে

ছবি: ভোরের কাগজ

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ (দারা) বলেছেন, জাতির বৃহৎ কল্যাণার্থে প্রত্যেক গ্রামে সমবায় আন্দোলন গড়ে তুলতে হবে। ১৯৭২ সালের সংবিধানের আলোকে বঙ্গবন্ধুর স্বপ্নের সমবায়ভিত্তিক কৃষির বিপ্লব ঘটাতে হবে। কারণ, জাতির পিতার স্বপ্ন ছিলো সমবায়ভিত্তিক কৃষির মাধ্যমে দেশের গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তাই আমরা সবাই মিলে গ্রামে-গ্রামে যদি সমবায় পদ্ধতিতে চাষাবাদ শুরু করি, দেশের অর্থনীতির জন্য সেটি হবে বিরাট এক মাইলফলক।

শনিবার (১ জুন) সকালে রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহী বিভাগের সমবায় কর্মকর্তাগণের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধুর ভাবনায় সমবায়ভিত্তিক কৃষিঃ সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

আরো পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টা নিন

সেমিনারের প্রতিপাদ্য ছিলো- “সমবায়ভিত্তিক চাষ, ফসল হবে দ্বিগুণ, ব্যয় হবে হ্রাস”।  উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়ন করাটা খুবই জরুরি। কাজেই আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সমবায় আন্দোলন গড়ে তুলতে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, আজ বাংলাদেশের এগিয়ে যাওয়ার সময়। তরুণদের এগিয়ে আসতে হবে তাদের জ্ঞান ও মেধা নিয়ে। মেধাকে কাজে লাগিয়ে নতুন-নতুন পদ্ধতি ব্যবহার করে সবাইকে সমবায়ভিত্তিতে প্রতিটি বাড়ির আঙিনা, ছাদ এমনকি বাড়ির পাশে পতিত জমিতেও চাষ-বাস করতে হবে। সমবায়ের ডেটাবেজ সংরক্ষণ করতে হবে। তিনি আরো বলেন, কেবল সভা-সেমিনার করে কাজ হবে না। প্রতিটি মানুষের দুয়ারে-দুয়ারে গিয়ে সমবায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে ধারাবাহিক তত্ত্বাবধান করে সমবায়ের সোনার ফসল ঘরে তুলতে হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন- মো. শরিফুল ইসলাম এবং ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এছাড়া, সেমিনারে সভাপতিত্ব করেন মো. মোখলেছুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App