×

জাতীয়

এমপি আনার হত্যাকাণ্ড: আদালতে তোলা হলো সিয়ামকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৩:১৪ পিএম

এমপি আনার হত্যাকাণ্ড: আদালতে তোলা হলো সিয়ামকে

সিয়াম হোসেন ও আনোয়ারুল আজীম আনার

ঝিনাইদহ -৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যা মামলায় অভিযুক্ত সিয়াম হোসেনকে আদালতে তোলা হয়েছে। শনিবার (৮ জুন) দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হয়।

এর আগে শুক্রবার (৭ জুন) রাতে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি জানিয়েছে, এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মুহাম্মদ সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁ অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে সিআইডির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ভোলা জেলার বুরহাদ উদ্দিন গ্ৰামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ সিয়াম। তার বয়স ৩৩ বছর বয়স। সিয়ামের বাবার নাম আলাউদ্দিন বালি। ঝিনাইদহ -৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার পর বনগাঁ সীমান্তবর্তী অঞ্চলে গা ঢাকা দিয়েছিল সিয়াম।

সিআইডি সূত্রে জানা গেছে, শনিবার (৮ জুন) উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হতে পারে সিয়াম হোসেনকে। এমপি আনার হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আখতারুজ্জামান শাহীনের দুই সহযোগী সিয়াম হোসেন ও জিহাদ হাওলাদারকে গ্রেপ্তার করা হলো। এখন বাকি রইলো প্রধান অভিযুক্ত যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহীন।

উল্লেখ্য, ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজিম।

 বাড়ি থেকে বেরোনোর পাঁচদিন পর ১৮ মে বরাহনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি তিনবারের এই সংসদ সদস্যের। গত বুধবার হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পাশের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি মরদেহ।

টাইমলাইন: ভারতে এমপি আজিম হত্যাকাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App