×

জাতীয়

নোয়াখালীর গৃহবধূ নির্যাতনের দ্রুত বিচারের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ০৪:১৩ পিএম

নোয়াখালীর গৃহবধূ নির্যাতনের দ্রুত বিচারের দাবি

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু আজ সোমবার (৫ অক্টোবর) এক যুক্ত বিবৃতিতে নোয়াখালির বেগমগঞ্জে মধ্যযুগীয়, বর্বর নারী নির্যাতনের বিচার দ্রুত সম্পন্ন করে দেলোয়ার গং এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, সারাদেশে একের পর এক নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার মতো বর্বর ঘটনা যখন অব্যাহতভাবে ঘটেই চলেছে, তখনই সমস্ত ঘটনার বর্বতাকে ছাড়িয়ে নোয়াখালির বেগমগঞ্জের এই নির্যাতনের ভিডিও প্রকাশিত হয়। এই বিভৎসতা, ভয়াবহতা সভ্যতার জন্য হুমকীসরূপ। দেশে বিচারহীনতার যে রেওয়াজ তৈরি হয়েছে তা ধর্ষক ও খুনি, নির্যাতকদের আরও বেপরোয়া করে তুলেছে। ঘরে, বাইরে, পথে, গণপরিবহণে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, পাহাড়ে, সমতলে দেশের এমন কোন জায়গা নেই যেখানে নারীরা নিরাপদ বোধ করতে পারেন, যেখানে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন না।

নোয়াখালির বেগমগঞ্জে নির্যাতনের এই ঘটনার মত কোন ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সেজন্য দ্রুত বিচারকাজ শেষ করে নির্যাতনকারী অপরাধী দেলোয়ার গংদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করেন নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App