×

জাতীয়

আওতাভুক্ত দপ্তরগুলোর সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এপিএ স্বাক্ষর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৬:৩১ পিএম

আওতাভুক্ত দপ্তরগুলোর সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এপিএ স্বাক্ষর

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে এর আওতাভুক্ত সংস্থার ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর ও ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়েছে।

বুধবার (২৬ জুন) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর ও পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ. ন. ম তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব কৃষ্ণেন্দু সাহা নিজ-নিজ দফতর/সংস্থার পক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ মন্ত্রণালয়ের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০১৭ অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের ৭ জন কর্মকর্তাকে ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়। ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ. ন. ম তরিকুল ইসলাম, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (যুব) কাজী মোশতাক জহির, যুগ্মসচিব (ক্রীড়া) মোহাম্মদ সানাউল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. লোকমান হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা শামীম আহমেদ, অফিস সহায়ক মো. ইনতাজ আলী এবং অফিস সহায়ক মো. আব্দুল হান্নান এ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App