×

জাতীয়

গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১২:১২ পিএম

 গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

ছবি: ভোরের কাগজ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের মধ্যে ২০২৪-২৫ অর্থ-বছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ২০২৪-২৫ অর্থ-বছরের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণায়ের অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণায়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন: ইভিএম প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়াতে চায় ইসি

এই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)-এর উপস্থিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মো. নবীরুল ইসলাম। 

এদিন অনুষ্ঠানে মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

আইনমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App