×

জাতীয়

দুই মাস পর চালু হয়েছে দ্বিতীয় সাবমেরিন কেবল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৮:৪৪ এএম

দুই মাস পর চালু হয়েছে দ্বিতীয় সাবমেরিন কেবল

ছবি: সংগৃহীত

মেরামতের কাজ শেষে দুই মাস আট দিন পর দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই-৫ চালু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল থেকে কুয়াকাটা হয়ে বাংলাদেশে যুক্ত হওয়া সেই কেবল দিয়ে ডেটা সরবরাহ শুরু হওয়ার তথ্য দিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণ) সাইদুর রহমান।

তিনি বলেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া সিমিউই-৫ কেবলটি মেরামত শেষে শুক্রবার সকাল থেকে পুরোদমে কার্যকর হয়েছে। সব মিলিয়ে দুই মাসেরও বেশি সময় লাগলো এটি কার্যকর করতে।

গত ২০ এপ্রিল রাতে বাংলাদেশের দ্বিতীয় এ সাবমেরিন কেবল কাটা পড়েছিলো। সিঙ্গাপুর থেকে ৪৪০ কিলোমিটার পশ্চিম প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এটি।

আরো পড়ুন: আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

এতে ওই কেবলের মাধ্যমে কুয়াকাটা-সিঙ্গাপুরের মধ্যেকার সব ডেটার আদান প্রদান বন্ধ ছিলো দুই মাস ধরে। তখন দেশের প্রথম সাবমেরিন কেবল সিমিউই-৪ এবং অন্যান্য বিকল্প দিয়ে দেশের ইন্টারনেট ব্যবস্থা সচল রাখা হয়। তবে এতে ইন্টারনেটের গতি ধীর হয়ে যায়।

সাবমেরিন কেবলটি বিচ্ছিন্ন হওয়ার পর বিএসসিপিএলসি থেকে বলা হয়েছিলো, ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় কাজ করতে গেলে অনেক বেশি আমলাতান্ত্রিক জটিলতা পার হয়ে যেতে হয়। যার কারণে এক মাসের মতো সময় লাগতে পারে। সেই একমাস শেষ পর্যন্ত দুই মাস আটদিন লাগলো।

বাংলাদেশে ইন্টারনেটের ব্যান্ডউইথ আসে মূলত গভীর সমুদ্রের মধ্য দিয়ে আসা দুটো সাবমেরিন কেবলের মাধ্যমে। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। দ্বিতীয় সাবমেরিন কেবল ঢুকেছে কুয়াকাটা হয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App