×

জাতীয়

২০ দিনের ছুটি শেষে প্রাথমিক স্কুল খুলছে আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৮:০৫ এএম

২০ দিনের ছুটি শেষে প্রাথমিক স্কুল খুলছে আজ

ছবি : সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২০ দিন পর আজ বুধবার থেকে খুলছে দেশের সব প্রাথমিক স্কুল। গত ১৩ জুন থেকে শুরু হয় ছুটি। শিক্ষাপঞ্জি হিসেবে মঙ্গলবার (০২ জুলাই) পর্যন্ত বন্ধ ছিল এসব স্কুল।

স্কুল এমন এক সময়ে খুলছে যখন সারা দেশে মুষলধারে বৃষ্টি এবং সিলেটে বন্যা হচ্ছে। তবে এসব কারণে স্কুল খোলায় কোনো প্রভাব ফেলবে না জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ১৩ জুন শুরু হয় চলতি বছরের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি। শিক্ষাপঞ্জি হিসেবে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। ৩ জুলাই যথারীতি শুরু ক্লাস শুরু হবে।

শিখন ঘাটতি পোষাতে মাধ্যমিকে ঘোষিত ছুটি এক সপ্তাহ কমিয়ে গত ২৬ জুন থেকে খুলে দেয়া হয়েছে স্কুল-কলেজ। তবে প্রাথমিকে পূর্বঘোষিত ছুটি বহাল রাখা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, ঈদ ও গ্রীষ্মকালীন ২০ দিনের ছুটি শেষে বুধবার প্রাথমিক বিদ্যালয় খুলছে। বন্যা ও অতি বৃষ্টির কারণে স্কুলের ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালীর কাছে মার্কিন হামলায় বিকল তেলের ট্যাংকার

হরমুজ প্রণালীর কাছে মার্কিন হামলায় বিকল তেলের ট্যাংকার

চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই আসামি গ্রেফতার

চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই আসামি গ্রেফতার

বিল পরিশোধের পরই ধসে পড়ল ২৪ লাখের কালভার্টের সংযোগ সড়ক

বিল পরিশোধের পরই ধসে পড়ল ২৪ লাখের কালভার্টের সংযোগ সড়ক

৮ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নাহিদ রানা

৮ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নাহিদ রানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App