×

জাতীয়

গ্রামীণফোনকে শোকজ, জরিমানা হতে পারে ৩০০ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৪:১১ পিএম

গ্রামীণফোনকে শোকজ, জরিমানা হতে পারে ৩০০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

কলড্রপ ইস্যুতে ১ জুলাই থেকে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনকে কলড্রপ ইস্যুতে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনকে এ শোকজ করে। গ্রামীণফোন যদি সদুত্তর দিতে না পারে তাহলে প্রতিষ্ঠানটিকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

বুধবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, স্পেকট্রাম বরাদ্দের তুলনায় ইউটিলাইজেশন কম। গ্রামীণফোন বারবার বলে টাওয়ার কম। কিন্তু টাওয়ার যা আছে, তাতে বিটিআরসি যতটুকু স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে, সেটা কেন ব্যবহার করছে না।

আরো পড়ুন: এবার রাজউক পরিচালক ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

পলক বলেন, কারণ ওই স্পেকট্রাম ইউটিলাইজ করতে গেলে আরো কিছু টেকনোলজি এবং ফাইন্যান্সের বিষয় আছে, যেটা তাদের প্রতিশ্রুতি ছিল। কেন তারা সেটা করলেন না? এ কারণে আমরা তাদের শোকজ করেছি। তারা সদুত্তর দিতে না পারলে এক কোটি থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

তিনি বলেন, কলড্রপ ইস্যুতে অন্য অপারেটরদের অবস্থানও পর্যালোচনা করা হচ্ছে। সদুত্তর দিতে না পারলে পর্যায়ক্রমে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

গত ৩০ জুন বিটিআরসিতে কলড্রপ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে মোবাইল অপারেটরগুলোর শীর্ষ কর্মকর্তাদের ডেকে নিয়ে সতর্ক করা হয়। ওইদিন সভায় প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, ১ জুলাই থেকে কলড্রপ ইস্যুতে অ্যাকশনে যাওয়া হবে। এরপর সর্বপ্রথম গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App