×

জাতীয়

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৩:০১ পিএম

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মালয়েশিয়ার হাউজ অফ রিপ্রেজেনটেটিভের স্পিকারের আমন্ত্রণে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। বৃহস্পকিবার (৪ জুলাই) দুপুর ১টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। 

উক্ত সফরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মালয়েশিয়ার হাউজ অফ রিপ্রেজেনটেটিভের স্পিকার তান শ্রী জোহরি আব্দুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং মাননীয় স্পিকারের সহকারী একান্ত সচিব (উপসচিব) মো. জসিম উদ্দিন কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

উল্লেখ্য, কুয়ালালামপুর সফর শেষে স্পিকার তার সফরসঙ্গীসহ আগামী ৭ জুলাই দেশে ফিরবেন।

আরো পড়ুন : দেশে স্মার্ট তরুণ প্রজন্ম গড়তে মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App