×

জাতীয়

আগামী সপ্তাহে বৃষ্টি বাড়ার সঙ্গে কমবে তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০১:২০ পিএম

আগামী সপ্তাহে বৃষ্টি বাড়ার সঙ্গে কমবে তাপমাত্রা

আগামী সপ্তাহে বৃষ্টি বাড়ার সঙ্গে কমবে তাপমাত্রা। ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় অনেক অঞ্চলেই এখন বৃষ্টি নেই। আবার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। আগামী সপ্তাহ থেকে দেশে আবারো বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে এখন বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি। মধ্য এবং দক্ষিণাঞ্চলে এই মুহুর্তে বৃষ্টির প্রবণতা সবচেয়ে কম। রবিবার (৭ জুলাই) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

এদিকে গত কয়েকদিন ধরেই বৃষ্টি নেই ঢাকাসহ আশপাশের এলাকায়। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ভ্যাপসা গরম। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু বলয় এখন ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি এটি অবস্থান করছে।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী ও অতিভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

এ ছাড়া মঙ্গলবার ও বুধবারের আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে। পরবর্তী ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। একই সময়ে তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরো পড়ুন: এবার যেখানে আঘাত হানতে পারে ‘হারিকেন বেরিল’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App