×

জাতীয়

শনির আখড়ায় পুলিশের গুলিতে শিশুসহ আহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৯:০৫ পিএম

শনির আখড়ায় পুলিশের গুলিতে শিশুসহ আহত ৬

ছবি : সংগৃহীত

রাজধানীর শনির আখড়ায় পুলিশের শটগানের গুলিতে দুই বছরের শিশু, তার বাবাসহ অন্তত ৬  জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত শিশুর মা লিপি আক্তার জানান, তাদের বাসা শনির আখড়ায়। পাঁচ তলা একটি বাড়ির নিচতলায় থাকেন তারা। সন্ধ্যায় তাদের বাসার সামনের রাস্তায় কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। 

এদিকে শিশুটি ভাসায় কান্নাকাটি করতে থাকায় তার বাবা কোলে নিয়ে বাসার কলাপসিবল গেটের সামনে দাঁড়িয়ে রাস্তার পরিস্থিতি দেখছিলেন। তখন শটগানের গুলি এসে শিশুটির বাবার মুখ, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় লাগে। এ ছাড়া কোলে থাকা শিশু রহিতের ডান হাতে এবং বুকে লাগে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত মাহিম আহমেদ পিয়াস (১৭) নামে এক শিক্ষার্থী জানায়, সে দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ে। বিকেলে কোচিং শেষ করে বাসায় ফিরছিল। তখন শনির আখড়ায় সংঘর্ষের মাঝে পড়ে গেলে শটগানের গুলিতে আহত হন।

আহত বাকি ৪ জন হলেন, মনিরুল ইসলাম (২০), ফয়সাল (৩০) ও সোহাগ (২৫)। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, শনির আখড়া থেকে আসা আহত ৬ জনকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনের ঘটনায় অন্তত ৫২ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে আন্দোলনকারী, ছাত্রলীগ সদস্য, পুলিশ ও সাংবাদিক রয়েছে। গুরুতর ৫ জনকে এদিন ভর্তি রাখা হয়।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App