×

জাতীয়

‘জনগণের নিরাপত্তা দেয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৮:৫১ এএম

‘জনগণের নিরাপত্তা দেয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে’

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

তিনি বলেন, সেনা মোতায়েনের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে আরেকটু সময় লাগবে।

সেনাপ্রধান বলেন, দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জান-মালের ক্ষয়ক্ষতি হয়েছে, জনগণের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে; সেগুলোকে রক্ষা, জনগণের নিরাপত্তা দেয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

সেনাবাহিনীর পাশাপাশি বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার-ভিডিপি যৌথভাবে কাজ করছে। সবার সম্মিলিত প্রয়াসে সুন্দর ও স্বাভাবিক পরিস্থিতির দিকে এগুচ্ছে দেশ। সবাই একসঙ্গে কাজ করলে এই পরিস্থিতির আরো উন্নতি হবে বলে মত দেন ওয়াকার-উজ-জামান।

আরো পড়ুন: পোশাক কারখানা খুলছে আজ, আইডি কার্ডই কারফিউ পাস

তিনি বলেন, যে পরিমাণ জনগণের সম্পতির ক্ষয়ক্ষতি হয়েছে তা অবর্ণনীয়। এগুলো জনগণের সম্পদ, সুতরাং জনগণের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সেই লক্ষ্য সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App