×

জাতীয়

দুষ্কৃতকারীদের তথ্য চাইল পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৪:১৯ পিএম

দুষ্কৃতকারীদের তথ্য চাইল পুলিশ

ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য চেয়েছে পুলিশ। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের পাঠানো খুদে বার্তায় এই অনুরোঅপরাধীর নাশকতার সময়ের ছবি-ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেও অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 

তথ্য দেয়ার জন্য ০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩ এই দুটি নম্বরে যোগাযোগের অনুরোধ জানায় পুলিশ। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে তারা।

আরো পড়ুন: সহিংসতায় জড়িতদের ছাড় দেয়া হবে না

পুলিশ সদর দপ্তরের পাঠানো বার্তায় বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সাত দিনে সারা দেশে ১১৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা অঞ্চলেই (রাজধানী ও ঢাকা জেলা) ৯০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App