×

জাতীয়

নির্ধারিত হলো আদালতের নতুন সময়সূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৬:০৩ পিএম

নির্ধারিত হলো আদালতের নতুন সময়সূচি

ছবি: সংগৃহীত

দেশের সব আদালতের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিমকোর্ট। নতুন সূচি অনুযায়ী কারফিউ চলাকালীন আপিল ও হাইকোর্ট বিভাগের সব দপ্তর ও শাখাগুলো খোলা থাকবে। তবে সরকার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করলে সব আদালত বন্ধ থাকবে।

বুধবার (২৪ জুলাই) আদালতের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সান্ধ্য আইন (কারফিউ) শিথিল থাকা সাপেক্ষে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৪টা মিনিট পর্যন্ত চলবে।

এ ছাড়াও কারফিউ চলাকালীন সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সব দপ্তর ও শাখা আগের সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

আরো পড়ুন: ফেসবুকসহ সব সোশ্যাল মিডিয়া বন্ধ থাকবে

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কারফিউ শিথিল থাকাকালে জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের সঙ্গে যৌথ সমন্বয় করে আদালত ও অফিসের সময় নির্ধারণ করবেন। সেই সঙ্গে বিচারক, কর্মকর্তা-কর্মচারী এবং আইনজীবীদের অবহিত করে বিচার কার্যক্রম পরিচালনা করবেন।

স্থানীয় রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আদালতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলে আপিল বা হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালত বন্ধ থাকবে। বুধবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এ নির্দেশনা প্রধান বিচারপতির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App